1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত লকডাউন কর্মসূচী প্রতিরোধে অবস্থান

  • সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ পঠিত

আজ ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত তথাকথিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা গণ, যুব, ছাত্র, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী ডা. এমদাদুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
দক্ষিণ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. সেলিম,
পটিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলামিন,
গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলা আহ্বায়ক ডা. বি. কে. দত্ত,
যুব অধিকার পরিষদ পটিয়া উপজেলা আহ্বায়ক নবাব আরাফাত ও কর্ণফুলীর সভাপতি রোকন, সেক্রেটারি রাশেদ
ছাত্র অধিকার পরিষদ পটিয়া উপজেলা সভাপতি গোলাম সোবাহান, এছাড়া ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষকে জিম্মি করে রাজনৈতিক প্রতিহিংসার নামে লকডাউন চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা জনগণের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল সহকারে কর্মসূচি সমাপ্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি। —

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট