1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরের চান্দার পাড়া মডেল স্কুলে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে পুরস্কার বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের চান্দারপাড়ায় অবস্থিত চট্টগ্রাম মডেল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, হামদ-নাত, ক্বেরাত, ইসলামী গজল ও ধর্মীয় সংগীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মডেল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চান্দারপাড়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহেদ। এছাড়া আলোচক অতিথি ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বিশিষ্ট কলামিস্ট ও মানবাধিকার সংগঠক এম. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ মাসুদ পারভেজ ও প্রধান শিক্ষক মো. হুমায়ুন প্রমুখ।

এলাকার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন, মোমিনা আক্তার, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ ওসমান।

পরিশেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট