1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু সংযুক্ত আরব আমিরাত আওলাদে রাসূল আগমন উপলক্ষে গাউছিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের মাহফিল বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবেনা বায়েজিদের বাংলাবাজার সন্ত্রাস,চাঁদাবাজি ও অবৈধ দখলে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসী দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত আশার আলো মানবিক ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক বার্ষিক মিলনমেলা আলোচনা সভা সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান বন্দর নগরীতে ডিবির মধ্যরাতের তাণ্ডব ৫৪৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার দুই চোরাকারবারি গ্রেপ্তার সীতাকুণ্ডে উঠান বৈঠকে স্বামীর পক্ষে ভোট চাইলেন স্ত্রী সীতাকুণ্ডে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মিছিল সমাবেশ

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ।

  • সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২২২ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

দায়িত্ব অবহেলার অভিযোগে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গতকাল রাতে এই নোটিশ জারি করা হয়। নোটিশে আগামী ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত ব্যাখ্যা স্বশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
‘আজ ৩ আগষ্ট (রবিবার) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর নেতৃত্বে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিমের উপস্থিতিতে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে আসীন থেকেও অতি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত না হওয়ায় দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্থিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত ব্যাখ্যা স্বশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হলো।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. জিলানীর নির্দেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ আজ এই নির্দেশনা প্রদান করেন।’

কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত নেতারা হলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম টম, ওয়াকিল হোসেন (বগা), সদস্য সৈয়দ মোঃ মফিজ উদ্দিন সুমন, নোমান সিকদার সোহাগ, মোঃ ইস্কান্দার(বন্দর), মোঃ ইস্কান্দার (পাহাড়তলী), মাসুম সরকার, মোঃ সাজ্জাদ খাঁন, মুরাদ আলম, খোরশেদ আলম টিটু, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইউসুফ সুমন, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আলম কাইসার, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল আলম, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ইমন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান নান্টু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট