1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
একটি সুন্দর রাউজান বিনির্মানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাকা সেতুর অভাবে পটিয়া ও বোয়ালখালীর হাজারো মানুষের দুর্ভোগ চরমে। পার্বত্য চট্টগ্রামে সমন্বিত উন্নয়নের রূপরেখা: দৃঢ় অবস্থানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন অর্থপাচার রোধে আইন নয়, চাই কার্যকর সচেতনতা লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। বাঘাইছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের জট খুললেই কমবে দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় শহিদ দিবস পালিত

চন্দনাইশে মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

  • সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী

চন্দনাইশ প্রতিনিধি:-
মহান ভাষা আন্দোলনে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ সদর দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে থানা রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী এস. এম. আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক নুরুল কবির, সাবেক কাউন্সিলর ও সংগঠক ইঞ্জিনিয়ার আবুল কালাম, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবার, বরমা ইউনিয়ন বিএনপি নেতা মুরিদুল আলম বাবুল, যুবনেতা মো. ইমরান, মো. নাছির, মো. সুমন, কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবনেতা এম. নোমান শিবলী, বরমা ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ ছাত্র ও যুবদলের নেতৃবৃন্দ।কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট