1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

চলে গেলেন বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান,এলাকায় শোকের ছায়া

  • সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩১৮ পঠিত

মোহাম্মাদ আলবিন আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‎সোমবার (১৬ জুন) রাত ৮টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
‎মোহাম্মদ সোলায়মান ১৯৫১ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি হিসেবে টানা দুই দফা দায়িত্ব পালন করেন। এছাড়া,তিনি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য ছিলেন।
‎রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি বৈরাগ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল উজ্জ্বল।
তিনি গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের নতুন পাকা ভবন নির্মাণ, গরিব ছাত্রদের সহায়তা, শিক্ষার মানোন্নয়নসহ নানামুখী কার্যক্রমে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।এছাড়া,বহু মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন ও নির্মাণে তাঁর সহযোগিতা ছিল প্রশংসনীয়।
‎মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার (১৭/০৬/২০২৫)দুপুর ২টায় গুয়াপঞ্চক খেলার মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোহাম্মাদ সোলায়মানের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট