1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতা গ্রেফতার

  • সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩১৫ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে পৃথক পৃথক জায়গা থেকে দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

আটকৃতরা হলেন মিরপুর সনিহল এলাকার চিহ্নিত চাঁদাবাজ বাবুল ওরফে ইটা বাবুল(বিএনপি’র বহিষ্কৃত নেতা) ও ঢাকা মহানগর উত্তরের ১১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী তরিকুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক স্ব-স্ব এলাকার বিএনপি’র নেতাকর্মীরা জানান রাজধানী কল্যাণপুর পোড়া বস্তিতে চাঁদাবাজির অভয়ারণ্য বানিয়েছেন তরিকুল ইসলাম। মুক্তিযোদ্ধার ঘর দখলসহ বিভিন্ন স্পট থেকে প্রতিনিয়ত চাঁদা তুলেন বলেও অভিযোগ তাদের।এছাড়াও গোপন এক ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা নিচ্ছেন তরিকুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় জামায়াত কর্মীর রিক্সার গ্যারেজ দখল করতে তরিকুলের নির্দেশে ভাঙচুর চালাচ্ছেন মহসিন।

অন্যদিকে সনি হল এলাকার বিএনপি’র এক নেতা জানান -ইটা বাবুল বিভিন্ন মানুষকে ভয়-ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। এছাড়াও বিএনপি’র সেই নেতা আরো অভিযোগ করে বলেন- বড় ব্যবসায়ী কিংবা পয়সাওয়ালা কাউকে পেলেই ইটা বাবুল সহ তার একটি গ্রুপ আওয়ামী দোসর ট্যাগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করে প্রতিনিয়ত চাঁদাবাজি করে আসছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানায়- তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা চিহ্নিত চাঁদাবাজ। চাঁদাবাজির মামলায় তাদেরকে চালান দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য থানা সূত্রে জানা যায় – চাঁদাবাজদের আটক করার পরেই এক নেতা একদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে অন্যদিকে চাঁদাবাজদের আটক করায় স্বস্তি মিলেছে স্ব-স্ব এলাকায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট