1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে এলামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৮২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে এলামনাই অ্যাসোসিয়েশনের কনভেনিং কমিটির প্রথম সভা গতকাল ২১ মে ২০২৬ খ্রি. বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, সিআইএস এলামনাই অ্যাসোসিয়েশন গ্রুপের স্বপ্নদ্রষ্টা,জয়েন্ট সেক্রেটারি ও একাডেমিক এডভাইজার প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, ফিন্যান্স ডিরেক্টর শহীদুল্লাহ সেলিম প্রমুখ।

সভায় ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সেশনের ও লেভেল ও এ লেভেল এবং ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত পিইসি, জেএসসি ও এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইনে অংশগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁরা ভবিষ্যতেও নিজেদের সাফল্য, দক্ষতা ও কর্মের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকার পাশাপাশি স্কুলের সার্বিক উন্নয়নে আন্তরিক ও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আসমা আহমেদ, মীর শাফায়াত এবং শেখ রায়হান রহমান স্কুলজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তাঁরা অতি স্বল্প সময়ের মধ্যে সিআইএস এলামনাই অ্যাসোসিয়েশন গ্রুপকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় এনে আরও সক্রিয় ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় স্কুলের সার্বিক উন্নয়নে স্কুলের প্রথম অধ্যক্ষ মরহুম ফজলে আলম স্যারের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসান প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং স্কুলের ভবিষ্যৎ অগ্রযাত্রায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী কায়েস আজিজের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন ২০২৬ সালের মে-জুন সেশনের কৃতি ও লেভেল পরীক্ষার্থী ওয়াফা বিনতে জহুর এবং সর্বশেষ ব্যাচের কৃতি এসএসসি পরীক্ষার্থী সামিহা সিদ্দিকা আনিসা।
পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সভার সমাপ্তি ঘটে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট