1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

  • সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২০০ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম নগরীর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে ২৭ আগস্ট ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) স্কুল মিলনায়তনে উদযাপিত হয়েছে।

সপ্তাহব্যাপী আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে ক্বিরাত, নাত/হামদ ও বক্তব্য প্রতিযোগিতার বাছাইপর্ব সফলভাবে সম্পন্ন হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্কুলের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান তাঁর সূচনা বক্তব্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিযোগিতা পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী। তিনি তাঁর বক্তব্যে একটি আদর্শ সমাজ ও উন্নত দেশ গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ,
জয়েন্ট সেক্রেটারি প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ইসলামী চিন্তক মাওলানা এম সোলাইমান কাসেমী।

সম্মানিত অতিথি ও বক্তাগণ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী ও উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন। অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান ও সঞ্চালনায় ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক ও অনুষ্ঠানের কনভেনর মিজানুর রহমান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট