1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

জামেয়া মহিলা কামিল মাদরাসায় মূল্যবান কিতাব প্রদান

  • সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

১২ জানুয়ারি ২০২৫ ইংরেজি, রবিবার চট্টগ্রাম বলিরহাট নিবাসী হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রাদ্বিঃ’র একনিষ্ট র মুরিদ ও বাংলাদেশ বানিজ্য ভান্ডারের সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আবুল হোসাইন রহঃ এর ত্রৈমাসিক ফাতেহা শরীফ ও ইসালে সাওয়াবের উদ্দেশ্যে পরিবারবর্গের পক্ষে থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার লাইব্রেরির জন্য প্রায় ২৭ হাজার টাকার মহা মূল্যবান ৮ বিষয়ের ৪০টি কিতাব প্রদান করা হয়েছে।

কিতাব হস্তান্তর উপলক্ষে সকাল ১১টায় জামেয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত এবং মরহুম আলহাজ্ব আবুল হোসাইন রহঃ এর পরিবারের পক্ষে মাওলানা রেজাউল হোসাইন জসিম অধ্যক্ষ মহোদয়ের হাতে কিতাব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির উদ্দীন সোহেল, মাওলানা ইলিয়াস আলকাদেরী, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন ও মুহাম্মদ ছগীর উদ্দিন প্রমুখ।
পরে মরহুমের বর্ণাঢ্য বহুমূখী খেদমতের কথা উল্লেখ করে ইসালে সাওয়াবের উদ্দেশ্যে ফাতেহা শরীফ পাঠ শেষে মরহুমের মাগফিরাত এবং রফয়ে দরজাতের জন্য দোয়া ও মুনাজাত করেন মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন এবং মহতী এই উদ্যোগের জন্য মরহুমের পরিবারের প্রতি শোকরিয়া জ্ঞাপন করে ভবিষ্যতে আরো আজীম খেদমতের আশা ব্যক্ত করেন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট