1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

জিএম কাদেরসহ ১৮ জনকে আসামি করে ছাত্র অধিকার পরিষদের মামলা।

  • সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি করেন।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে মূল আসামি করে মামলাটি করা হয়েছে। এছাড়াও, শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় আহ*ত হন দলটির বেশ কয়েকজন নেতাকর্মীও।

এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) এবং এরপর কেবিনে ভর্তি থাকেন নুর। ১৮ দিন পর গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতাল থেকে ছাড়া পান ডাকসুর সাবেক ভিপি নুর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট