1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম

ড. সুকোমল বড়ুয়া ধানের শীষ প্রতীক তুলে দিলেন চট্টগ্রাম ১৪ আসনের এমপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদকে

  • সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ পঠিত

 

চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের সমর্থনে চন্দনাইশ সাতকানিয়ার বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে আজ বেলা ১১.৩০ মিনিটের সময় এমপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদের সভাপতিত্বে তাঁর বাড়ীর সামনে ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বলেন- ধানের শীষ প্রতীক হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের সু-শাসন ও ১৮ কোটি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার শান্তির প্রতীক। আগামী ১২ই ফ্রেব্রুয়ারী সারাদিন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলিম সম্প্রদায়কে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আলহাজ¦ জসীম উদ্দিন আহমেদকে ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে দেশনেতা তারেক রহমানের হাতকে শাক্তিশালী করার আহ্বান জানান। মনে রাখবেন এখানো দেশী-বিদেশীরা ষড়যন্ত্র করে যাচ্ছে, সে জন্য আমাদের সকলকে মিলেমিশে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, কেউ দল ও আদর্শ বদল করে মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করা যায় না। বৌদ্ধ সম্প্রদায় আজ ঐক্যবদ্ধ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের মাটি, মানুষ ও মানচিত্র রক্ষা করবে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোটদিয়ে জসীম উদ্দিনকে বিজয়ী করবো। প্রধান বক্তা চট্টগ্রাম ১৪ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা এম.এ.হাশেম রাজু বলেন- চন্দনাইশ সাতকানিয়ার সর্বস্তরের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়ারউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশ নেতা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও আস্থাশীল, সুতারাং ভয়ভীতি, হুমকি ধামকি দিয়ে ধানের শীষ প্রতীকের বিজয় ঠেকানো যাবে না। বৌদ্ধ সম্প্রদায়ের নেতা নিভু বড়ুয়া ও জয়সেন বড়ুয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্ট্রি রুবেল বড়ুয়া, অমূল্য রঞ্জন বড়ুয়া, বাবু দিলীপ বড়ুয়া আনন্দ মিত্র বড়ুয়া, বাবু রতন বড়ুয়া, বাবু আশীষ বড়ুয়া, বাবু মিনাল বড়ুয়া, বাবু দুলাল বড়ুয়া, বাবু সিদ্ধার্থ বড়ুয়া, প্রফেসর সুরেজ বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদের সদস্য সচিব মহিউদ্দীন কাদের, আইএইচআরসির নির্বাহী সদস্য হাজী আব্দুল গণি, মো: আইয়ুব আলী, সৌমেন বড়ুয়া, প্রফেসর ইন্দ্রজিৎ বড়ুয়া, সুশীল বড়ুয়া, সুজন বড়ুয়া, অমিত বড়ুয়া, রাজু বড়ুয়া, প্রিতম বড়ুয়া, এডভোকেট শহীদুল ইসলাম তালুকদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট