1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের সাহসী কণ্ঠ আসমা শহীদ, আলোচনার শীর্ষে

  • সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৪১ পঠিত

মোহাম্মদ আলী

 

সংরক্ষিত নারী আসনে ফরিদপুরের পরিচিত মুখ ও সাহসী কণ্ঠ আসমা শহীদ বর্তমানে আলোচনার শীর্ষে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার ফলে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সরব উপস্থিতি এবং সাহসী অবস্থানের কারণে সংরক্ষিত নারী আসনের জন্য তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে তার নেতৃত্বগুণ, স্পষ্টভাষিতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের প্রশংসা করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, আসমা শহীদ নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার রক্ষা এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। বিশেষ করে প্রান্তিক নারীদের অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে তার অভিজ্ঞতা ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, আসমা শহীদ তার প্রতিক্রিয়ায় জানান, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যেতে চান। তিনি নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে যখন বিভিন্ন মহলে আলোচনা চলছে, তখন ফরিদপুরের এই সাহসী কণ্ঠ আসমা শহীদকে ঘিরে আগ্রহ ও প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট