1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)‘র শ্রদ্ধা

‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা

  • সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪০ পঠিত

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় নগরীর মোমিন রোড চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিট হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, প্রাবন্ধিক ও লেখক নেছার আহমেদ খান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফেরদৌস খান, নারী নেত্রী সালমা বেগম, সাংবাদিক রোজি চৌধুরী, সংগীত শিল্পী মঞ্জুরুল আলম, সংগঠক মোঃ ইমরান, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, ফটো সাংবাদিক সমীরন পাল প্রমুখ। বক্তারা বলেন, তরুণরা এমন নেতৃত্ব চায়, যারা মাঠে ময়দানে সবসময় সক্রিয়, দুর্নীতিমুক্ত এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস, প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন, সুশাসন ও বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিতকরণ করবে আগামী নির্বাচনে নেতৃত্ব দানকারী তরুণরা। সেই সাথে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করায় হবে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ। বক্তারা আরো বলেন, মোট জনসংখ্যার একটি বড় অংশ ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী শুধু ভোটের হিসাব নয়, তারা দেশের উৎপাদনশীল শক্তি, শ্রমবাজার এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি। আলোচনা সভায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট