1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘তুমি আছো বলেই’ বইয়ের মোড়ক উন্মোচন

  • সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬১২ পঠিত

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৪তম ওরশ শরীফ উপলক্ষে লেখক ডা. বরুণ কুমার আচার্য রচিত ‘তুমি আছো বলেই’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। মাইজভাণ্ডারী গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর তনয় শাহজাদায়ে রাহবারে আলম সৈয়দ আহমদ মুনতাজির জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচনকালে বলেন, একজন লেখক বিভিন্ন শৈলীর বিকাশ করেন তাঁর লেখনীর মাধ্যমে। যেটি আমরা বই আকারে পাই। তাই সবচেয়ে ধ্রুবক বন্ধু হচ্ছে বই। বই যত পড়বেন তত বেশি জানতে পারবেন, তত বেশি শিখতে পারবেন। ডা. বরুণ কুমার আচার্যের লেখা ‘তুমি আছো বলেই’ বইটি পরে মনে হয়েছে এর প্রতিটি শব্দাংশ যেন একটি স্ফুলিঙ্গ, যা থেকে সাহিত্যের সাথে মানুষের মননে এক প্রকার সাঁকোর সৃষ্টি করেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আসিফ, মো. মাসুদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট