1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

দক্ষিণ বগাবিলী প্রবাসী গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৫৯ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়া উপজেলা ১নং রাজানগর ইউনিয়নের প্রবাসীদের মানবিক সংগঠন দক্ষিণ বলাবিলী প্রবাসী গ্রুপের উদ্যোগে এলাকার গরিব দোস্ত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার( ৩ মার্চ) সকালে রাজানগর দক্ষিন বগাবিলী হযরত শরফুদ্দীন বোয়ালী কালন্দর শাহ জামে মসজিদ মাঠে প্রবাসীদের উপহার বগাবিলী ১, ২ ও ৩নং ওয়ার্ড এর গরিব দোস্ত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী’র মধ্যে ছিল চাউল, আলু, মুড়ি, তেল, চনা,চিনি ও পেয়াজ।

ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বগাবিলী প্রবাসী গ্রুপের সদস্য প্রবাসী মুহাম্মদ হাসান, ওমর ফারুক, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ আনসুর।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার সিরাজুল ইসলাম, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ হানিফ, নুরুল আলম, দক্ষিণ বগাবিলী প্রবাসী গ্রুপের উপদেষ্টা হানিফ মিয়া, এম.এ সালাম, মুহাম্মদ সাইফুল ইসলাম সওদাগর, মুহাম্মদ শাকিল বিন সৈয়দ, মুহাম্মদ আলম, ওসমান, মুহাম্মদ তুহিন, ওমর ফারুক, রমজান আলী, খতিব মনিরুল ইসলাম মাইজভান্ডারী, মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ।

দক্ষিণ বগাবিলী প্রবাসী গ্রুপের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন সময় দক্ষিন বগাবিলী হযরত শরফুদ্দীন বোয়ালী কালন্দর শাহ জামে মসজিদ উন্নয়নে সহায়তা প্রদান, দক্ষিণ বগাবিলী দরগাহ টিলা কবরস্থানের গাইড ওয়াল নির্মাণ, বন্যা ও করোনাকালীন সময় অসহায় মানুষকে সহযোগিতা প্রদান, অসহায় দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের সময় সহায়তা প্রদান-সহ ইতিমধ্যে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মতো দান অনুদান ও সাহায্য সহযোগিতার প্রদান করেছেন। সকলের সহযোগিতায় এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট