1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

এপেক্স ক্লাব অব সাংগুর বোর্ড মিটিং ও শীতবস্ত্র বিতরণ

  • সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৭ পঠিত

 

বান্দরবান প্রতিনিধি:
এপেক্স ক্লাব অব সাংগুর উদ্যোগে নিয়মিত বোর্ড মিটিং ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বান্দরবান সদর উপজেলার ভরাখালি এলাকার আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব সাংগুর সভাপতি এপেক্সিয়ান প্রজ্ঞাসার বড়ুয়া পাপন। বোর্ড মিটিংয়ে ক্লাবের চলমান ও ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে প্রজ্ঞাসার বড়ুয়া পাপন বলেন, ভাষা দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মো. নুরুল আমিন চৌধুরী আরমান, ডিস্ট্রিক্ট গভর্নর–৩ সৈয়দ মিঞা হাসান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট বিরো লাল তঞ্চঙ্গ্যাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
বোর্ড মিটিং শেষে থানচি, রুমা, আলীকদম, লামা ও বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে আগত দরিদ্র হোস্টেল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট