1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি চট্টগ্রামে ৬ষ্ঠ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স চট্টগ্রামে শ্রমিক কল্যাণের নেতা কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে : এস এম লুৎফর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন। পটিয়া চরকানাই আগুনে পুড়ে যাওয়া ঘরে নজীর আহমেদ ফাউন্ডেশন এর খাদ্য সামগ্রী বিতরণ এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন।

আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন।

  • সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২০০ পঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও সাধারণ শিক্ষার প্রসারে আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নতুন বছর ২০২৬ ইংরেজির মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার ১২.০১.২৬ইং মিরসরাই উপজেলার ১৬ নং সাহেলখালি ইউনিয়নের মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন জানান সমাজের পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ, খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ সময় আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বলেন, নৈতিকতা, ও মানবিক মূল্যবোধ গঠনে কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়ই পারে একটি আদর্শ, সৎ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি শিক্ষার্থী যেন নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান একসঙ্গে অর্জন করতে পারে এ লক্ষ্যেই আদর্শ ছাত্র ও যুব সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু ও কার্যনির্বাহী সদস্য আসিফ বলেন, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অতীতেও আমাদের ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সামাজিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অতিথিরা আদর্শ ছাত্র ও যুব সমাজের এই মানবিক ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সমাজের কল্যাণে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ মানবিক কাজে সম্পৃক্ত সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট