1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ

দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৯১ পঠিত

 

চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসা কর্তৃক এবারের দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহি উদ্দিন মাহবুব এর সভাপতিত্বে ও মাওলানা আ ন ম শোয়াইব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রফেসর এবং দারুল ইরফান ট্রাস্ট চট্টগ্রামের সেক্রেটারি ড. মুহাম্মদ এনামুল হক। বিষয় অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা শফি উদ্দিন মিনহাজ ও ইসলামী চিন্তক মাওলানা এম সোলাইমান কাসেমী। বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম হানাফী, মাওলানা শহিদুল্লাহ হাবিবী, মাওলানা রামাদান, মাওলানা মুহাম্মদ তাওহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রফেসর এবং দারুল ইরফান ট্রাস্ট চট্টগ্রামের সেক্রেটারি ড. মুহাম্মদ এনামুল হক বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের দোয়া ও সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়। তাই আমি সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসা একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানএকজন আদর্শ, নৈতিক ও দ্বীনদার মানুষ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট