1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

নগরীর বায়েজিদে ‘ভুয়া’ পুলিশ ধরা

  • সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২০ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করা দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়েজিদ বোস্তামীর বাংলা বাজার পূর্বাঞ্চল আকবর টিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া বাজার এলাকার ইদ্রিস ভূঁঞার ছেলে মো. ইমন হোসেন মুন্না (৩৫) ও চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম কাপাসগোলা এলাকার মৃত সুলতান আহাম্মদের ছেলে মো. আরাফাত (২২)।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে বাংলাবাজার পূর্বাঞ্চল আকবর টিলা এলাকায় নাছিমা বেগম রত্না নামের এক নারী মাদক ব্যবসা করেন বলে ১০ হাজার টাকা দাবি করেন গোয়েন্দা পুলিশ পরিচয় দেওয়া দুইজন। টাকা না দেওয়ায় ওই নারীকে থানায় নেওয়ার কথা বলে একটি অটোরিকশায় ওঠানোর চেষ্টা করেন তারা।

ওসি বলেন, এসময় রত্নার প্রতিবেশী ময়না বেগম তাদের কাছে পুলিশের আইডি কার্ড দেখতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হন। তখন ময়নার চিৎকারে স্থানীয় লোকজন এসে দুইজনকে ধরে থানায় খবর দেন। তাদের আরেক সদস্য পালিয়ে যান।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল থেকে ইমন হোসেন মুন্না ও আরাফাত নামের দুইজনকে গ্রেফতার করি। এরমধ্যে ইমনের মোবাইলে পুলিশের পোশাক পরিহিত ছবি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট