1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাৎসরিক ও রমজানের ক্যালেন্ডার বিতরণ। শৈশবে গ্রামের পুকুরে মাছ ধরার আনন্দ” গায়ে কাঁচা মাটির গন্ধ- কার না পড়ে মনে? -আলমগীর আলম। পটিয়ার সাংস্কৃতিক জাগরণে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ভূমিকা -আলমগীর আলম রাতের আঁধারে মসজিদে চুরি, উধাও সাউন্ড সরঞ্জাম চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান চসিক মেয়র ডা. শাহাদাত উন্নয়ন ও সেবায় শূন্যতার প্রভাব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক বোয়ালখালীতে আগুনে পুড়ল ৯ বসতঘর বোয়ালখালীতে আগুনে পুড়ল দোকান বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক যুবক

নগরের বিভিন্ন প্রবেশপথে সেনাবাহিনীর তল্লাশি

  • সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৭১ পঠিত

সিটি গেটে বসানো চেকপোস্টে সেনাবাহিনীর তল্লাশি।

সারা দেশে ‘কঠোর লকডাউনে’ বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে শুরু হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোর থেকে নগরের সিটি গেইট এলাকায় সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করেন।

এছাড়াও লকডাউনে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাঠে রয়েছে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসার সদস্যরা। এদিকে, নগরে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশের সঙ্গে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি)।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরাদের নিয়ে নগরের সার্কিট হাউস থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে বুধবার (৩০ জুন) থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত `কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার। এ সময় জরুরিসেবা দেওয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। গণমাধ্যমসহ কিছু জরুরি পরিষেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট