1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৯ বসতঘর

  • সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯৯ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ে গেছে ৯ পরিবারের বসতঘর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৩নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরার রফিক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় মনসুরুল হক মেম্বার বলেন, আগুনে মো. শামসুল আলম, মো.নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো.হৃদয়, মো.দিদার, মো.আনু মিয়া, মো.মনু মিয়া, মনজুর মিয়া ও হান্নানের বসতঘর পুড়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রান্না ঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়েছে জানিয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে পাকা, মাটির ঘর ও কাঁচা ঘর রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট