1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন

  • সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫০ পঠিত

 

মোঃকায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকায় নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের দুই বোন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার ভূজপুরের দাঁতমারা ইউনিয়নের পশ্চিম বড় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে একদল ব্যক্তি ওই বাড়িতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে স্থানীয় এক রাজনৈতিক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। এরপর ১৫ থেকে ২০ জনের একটি দল ওই বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। পরে ঘরে ঢুকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে পরিবারের দুই নারী সদস্য গুরুতর আহত হন।
আহতদের প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট