1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

” নামায কায়েম করি ” – মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৭৫ পঠিত

” নামায কায়েম করি ”

– মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

পাঁচ ওয়াক্ত ফরয নামায
কায়েম হয় যাহার
বিতর নামায সে
ছাড়িবে না আর।

নামায ফরজ আল্লা’র
বান্দার প্রধান কাজ
শরীর সুস্থ থাকিবে
পাইবে সে জান্নাত।

জুম’আর নামায পড়ি
সপ্তাহে একবার
দোকান-পাট বন্ধ রাখি
দেরী নাই আর।

ঈদের নামায পড়ি
তা তো ওয়াজিব
বছরে সে নামায
আল্লা’র তাওফিক।

সুন্নত নামায বান্দায়
পড়িবে যখন
রাসুলের খুশবু জেনো
পাইবে তখন।

চাইলে মাওলার দিদার
করি সবে ব্রত
তাহাজ্জুদ নামায সবাই
পড়ি নিয়মিত।

নফল নামায যত
পড়িবে বান্দায়
আল্লা’র নিকটবর্তী
আরও হওয়া যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট