1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি।

  • সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটভুক্ত আন্দোলনে নয়, নিজস্ব লক্ষ্য নিয়ে এগোবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) চায় এনসিপি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাঈদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে। আওয়ামী লীগ নানাভাবে সংগঠিত হচ্ছে, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে। একইসঙ্গে দল হিসেবে তাদের বিচার কাজ শুরু করা উচিত বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রতীক বিষয়ে কিছু না বললেও নিবন্ধন পাওয়ার বিষয় নিশ্চিত। তবে আশা করি শাপলাই প্রতীক হিসেবে পাবো।

সংস্কারের আইনি ভিত্তি এবং জাতীয় ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে চান বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। জানান, আগামী অক্টোবরের মধ্যে সমন্বয় কমিটি থেকে দেশব্যাপী আহ্বায়ক কমিটির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়াও, দুর্নীতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট