1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা বালিকা ফুটবল দল। পটিয়ায় আমজু মিয়ার ১১৭তম বলিখেলায় চ্যাম্পিয়ন মাসুদ বলী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক: বাঁকে বাঁকে মৃত্যু, প্রতিদিন বাড়ছে আতংক।  আনজুমান ট্রাস্টের ওরস ও কোরবানীর চামড়া কালেকশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদের সভা অনুষ্ঠিত বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটি গঠিত মিডিয়া সমাজের দর্পণ, সাংবাদিকগণ সেই দর্পণের ম্যাজিশিয়ান: প্রফেসর ড. আসিফ মিজান এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের রত্নগর্ভা মা সম্মাননায়: সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া

নৃত্যের তালে প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো”

  • সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৫৫৬ পঠিত

 

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো “অন্তর মম বিকশিত করো” শিরোনামে প্রত্যয়ের নৃত্য বিভাগের ৩ জন শিশু শিল্পীর একক নৃত্য সন্ধ্যা। আজ ৩ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে অন্তর মম বিকশিত করো অনুষ্ঠানের ৩য় পর্বে একক নৃত্য পরিবেশন করেন শ্রেয়া বড়ুয়া, মন্দিরা সর্দার ও স্নেহা বড়ুয়া।
প্রত্যয়ের সিনিয়র সদস্য শিবু মল্লিক এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিশেবে বক্তব্য রাখেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, ছালেহ আহম্মদ-হাছান বানু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু, প্রত্যয় এর সমন্বয়ক এমরান হোসেন রাসেল, নৃত্য শিল্পী মৌমিতা আচার্য্য, প্রত্যয়ের নৃত্য বিভাগের শিক্ষক হৈমন্তী দে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যই এই আয়োজন। প্রত্যয় দীর্ঘ ১৪ বছর ধরে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারই ধারাবাহিকতায় অন্তর মম বিকশিত করো শিরোনামে বিশেষ অনুষ্ঠান। সাংবাদিক আবদুল হাকিম রানা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য নিজস্ব সংস্কৃতির চর্চা কোন বিকল্প নাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখা যায়। ডা. শাখাওয়াত হোসেন হিরু বলেন, বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব সরকার। মুক্তিযুদ্ধের সপক্ষের বর্তমান সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বক্তারা আরো বলেন, শাস্ত্রীয় নৃত্য কেবল ব্যাকরণ নয়, এটি একটি বিস্তৃত পরিপূর্ণ শিল্পমাধ্যম, যা সৌন্দর্য ও শক্তির সুপ্রকাশ ঘটায়। নৃত্য এক প্রকার ধ্যান এবং প্রার্থনা, যা আমাদের মনকে শান্ত রাখে। কঠোর অধ্যবসায় ও সাধনার মাধ্যমে একজন শিল্পী নিজেকে নৃত্য পরিবেশনার উপযোগী করে গড়ে তোলেন। ৩ জন ক্ষুদে নৃত্য শিল্পী পাশাপাশি একক ও দলীয় নৃত্য পরিবেশন করে আদিবা খানম গল্প, জাফরিন ফেরদৌস রিহা, আদৃতা দাশ, মিষ্টু বড়ূয়া, রাজন্যা দাশ, প্রীতি পাল, অদিতি সর্দার, শ্রেয়া দাশ। তাদের দলীয় নৃত্য পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট