1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল মায়ানমারে আটকে পড়া বাংলাদেশী নাগরিক।

  • সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ পঠিত

আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষে বাংলাদেশ হতে মায়ানমারে প্রেরিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল নিয়ে বাংলাদেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’।
তবে শুধু ত্রাণ ও উদ্ধারকারী নয়, নৌবাহিনী জাহাজে করে দেশের মাটিতে ফিরেছে মায়ানমারে বিভিন্ন সময় আটকে পড়া ২০ জন বাংলাদেশী নাগরিক। তারা প্রায় ০২ বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মায়ানমারে আটক ছিল। জানা যায়, উন্নত রাষ্ট্রে প্রেরণ ও চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের কবলে পড়ে তারা মায়ানমারে গমন করে।অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটককৃত আঠারো বছরের কম বয়সী তরুণদের কিশোর সংশোধনাগারে রাখা হয়।
আটকে পড়ার পর থেকে তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে প্রচেষ্টা চলমান ছিল। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মায়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আরো দৃঢ় হয় দুই দেশের সম্পর্ক এবং ঘরে ফেরে ঘর ছাড়া মানুষগুলো। নৌবাহিনীর জাহাজে করে দেশে ফিরে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এই ২০ জন বাঙালি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট