1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান বাঘাইছড়িতে তেলের জন্য মোটরসাইকেল চালকদের ভিড়, বাড়ছে উদ্বেগ আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৬ইং অনুষ্ঠিত। আদর্শনিষ্ঠ রাজনীতির সাহসী কণ্ঠস্বর: প্রয়াত জননেতা মাঈন উদ্দিন খাঁন বাদল -আলমগীর আলম। বার কাউন্সিল পরীক্ষায় সাফল্য, আজিমপুর গ্রামের গর্ব সারজিন জাহান মীরসরাইয়ে খাল পুনঃখননের মহাযজ্ঞ: কৃষি-অর্থনীতিতে আসছে কাঙ্ক্ষিত রূপান্তর—অর্থমন্ত্রীর আশাবাদ পটিয়া ভুমি অফিসের দালাল আটক: জেল হাজতে প্রেরণ গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি -মিল্টন বিকাশ দাশ আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন।

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে প্রকাশিত আটটি বইয়ের মোড়ক উম্মোচন

  • সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘স্কুল গবেষণা সেল থেকে এ বছর প্রকাশিত নতুন আটটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন ও শিক্ষক ইফতেখার উদ্দিনের যৌথ সঞ্চালনায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি থানা সহকারি শিক্ষা অফিসার আবু তোরাব । বিশেষ অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডা. আব্দুল্লাহ খান, অধ্যক্ষ মুস্তফা রেজাউল মনির, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডা.আব্দুল হালিম চৌধুরী, জাফর উল্লাহ চৌধুরী, আশরাফ উদ্দিন জোবাইর।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুল কর্তৃক প্রকাশিত নতুন বই গুলোর ভূয়সি প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। এতে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট