1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব’ উদযাপন নিখোঁজ শিশু জায়হান হত্যা মামলার রহস্য উদঘাটন পটিয়ায় শিশু জায়ান হত্যাকাণ্ডে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপির তীব্র নিন্দা ও প্রতিবাদ। পটিয়ায় শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান। অজ্ঞাত আসামির ছায়ায় ন্যায়বিচার ও নাগরিক অধিকার -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর স্টারস ২০২৬-২৭ সেবা বর্ষের পূর্নাঙ্গ কেবিনেট ঘোষণা পটিয়া পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই: একান্ত সাক্ষাৎকারে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। পটিয়ার বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন। পটিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ শেষে বস্তাবন্দি লাশ উদ্ধার: প্রতিবেশীসহ ৫ জন গ্রেপ্তার। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি গঠিত

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব’ উদযাপন

  • সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৫ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি ::

বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২ নম্বর গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘মৌসুমী ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এ.টি.এম. রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি থানা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আবু তোরাব মোহাম্মদ হাসান, পরিচালনা পরিষদের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, ডা. আব্দুল্লাহ খান, অধ্যক্ষ মুস্তফা রেজাউল মনির, এস কে এম আনিসদ্দৌলা, স্থপতি আল নোমান মোহাম্মদ ইউনুস, ডাঃ এম.এ.এইচ. সালাহউদ্দিন চৌধুরী, জাফর উল্লাহ চৌধুরী এবং নাসির উদ্দিন।

বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, ফারিহা ফারনাজ ও রোখসানা খানম, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মৌসুমী ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে বিভিন্ন ফলের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জাঙ্ক ফুড পরিহার করে নিয়মিত মৌসুমী ফল গ্রহণের প্রতি উৎসাহিত করেন।

 

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট