1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ জন নিহত, গ্রেফতার ১

  • সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৩২ পঠিত

পটিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নুরুল হক (৬০) নামের এক বৃদ্ধ নিহ*ত হয়েছেন। আজ শুক্রবার (৩০ মে) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড মধ্যম মাঝেরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নুরুল হক এই এলাকায় মৃত নুরুল আবছারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে পারিবারিক বিরো*ধ চলছিল। এ নিয়ে এর আগেও একাধিকবার উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও বাক*বিত*ণ্ডা হয়েছিল। আজ আবারো কথাকাটাকাটির একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষ চলাকালীন সময়ে এক পর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘা*তে নুরুল হক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। পটিয়া থানার ওসি আবু যায়েদ নাজমুন নূর জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। ইতোমধ্যে মোঃ সেলিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট