1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

পটিয়ায় জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

  • সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩২৬ পঠিত

মোঃ কায়সার, চট্টগ্রাম প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং (১৮৮৬) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপ-শাখার উদ্যােগে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বুধবার সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সমাবেশে সভাপতিত্ব করেন
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম উত্তর – দক্ষিণ সহ সভাপতি মোহাম্মদ মোকতারুল হোসেন, প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম উত্তর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ মিয়া, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম উওর -দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল আলম প্রমুখ।

এছাড়াও বিক্ষোভ মিছিল সমাবেশে দুই শতাধিক জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কর্তৃপক্ষের প্রতি বিদ্যুৎ শ্রমিকের ন্যায্য দাবীসমূহ অনতিবিলম্বে মেনে নেয়ার আহ্বান জানান অন্যথায় আগামীতে আরোও কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবী আদায়ের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

**বিক্ষোভ মিছিলে পাঁচ দফা দাবি হলেন,

১। ঈদুল আযহার পূর্বে এ পি বোনাস এবং অপেক্ষমান ওটি ও টি এ বিল পরিশোধ করতে হবে, ছুটি নগদায়ন পূর্বের ন্যায় চালু করতে হবে।

২। ফ্যাসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ২০ মার্চ ২০২৫ইং বিদ্যুৎ ভবনে অত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলাকারী বিদ্যুৎ শ্রমিক লীগ ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩। শ্রমিক দলের সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি ১৮৮৬ কে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য নেতাকর্মীদের হয়রানিমূলক বদলি বন্ধ ও বাতিল করতে হবে।

৪। কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস রুল বহির্ভূত ৩, ৫ ও ৯ বছরের বার বাতিল করতে হবে।

৫। সরকারের নির্দেশমতো অবিলম্বে সকল শূন্য পদে নিয়োগ দিতে হবে। মৃত কর্মকর্তা/কর্মচারীর পোষ্যসহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সকল কাজ নাই মজুরি নাই, দৈনিক মজুরি, আর এফ কিউ, পিসরেট কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট