1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ গলায় মাছের কাঁটা নামানোর পরিচিত মুখ পটিয়ার সঞ্জয় সেন আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময়

পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৫৮ পঠিত

পটিয়া প্রতিনিধি

পটিয়া উত্তর খরনা কইশ্যা পাড়ার হযরত বদর আউলিয়া (রহঃ) ইবতেদায়ী মাদ্রাসার মরহুমা আজিনুন নেসা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
১৪ আগষ্ট মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হোসেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিদাতা সদস্য হাজী জয়নাল আবেদীন, নুরুল ইসলাম, সফি সওদাগর, আবুল হোসেন, মোহাম্মদ হোসেন, আবুল বশর, আবুল মনসুরসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা।
আরও উপস্থিত ছিলেন নাছির উদ্দীন, সিরাজুল ইসলাম, আবুল বশর ভান্ডারী, ফজলুল হক, নুরুল আলম, আবদুর রহিম, আবুল মঞ্জুর, মাস্টার বোরহান উদ্দিন সোহেল, শহীদুল আলম, জাহেদুল হক, মো. মোজাম্মেল, শফিকুল হাসান সবুজ, আবদুল করিম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, তৌহিদুল আলম, মোহাম্মদ হাসান, মাদ্রাসা সুপার মাওলানা সেকান্দর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি হবে।
এর ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমরান হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট