1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

পটিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হবে অক্টোবরের মাঝামাঝি

  • সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

অতি অল্প সময়ের মধ্যে হাটি হাটি পা পা করে দক্ষিণ চট্টগ্রামে সুনাম অর্জন করেছে “ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ”। ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আগামী অক্টোবরের মাঝামাঝি তৃতীয়বারের মতো দ্বিতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অডিশন জাঁকজমক ভাবে আরম্ভ হবে।এ নিয়ে ১৭ অক্টোবর (বুধবার)সন্ধ্যায় পটিয়ায় ফ্যামিলি কিচেন রেস্টুরেন্টে এক আলোচনা ও প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন মেম্বার বাদল, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা মহিউদ্দিন, বিশিষ্ট সংগঠক ও উদ্যোক্তা শাহেদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন, মো. আলমগীর, মো. আব্দুল মান্নান, মো.হেলাল উদ্দিন, মো. মিজানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন কুরঅান তিলাওয়াত করা ঈমান বৃদ্ধি করে,আত্মিক ও শারীরিক রোগ থেকে মুক্তি দেয়, এবং মানসিক শান্তি এনে দেয়।এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ আল্লাহ তা’য়ালা নিজে কুরআন তিলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন এবং তিলাওয়াত কারীর জন্য রয়েছে অশেষ সওয়াব ও ফজিলত। হিফজুল কুরআন প্রতিযোগিতাটি প্রতিবছরের ন্যায় সুন্দর ও সুষ্ঠু এবং সুশৃংখলভাবে করার জন্য সবার দোয়া কামনা করছেন । এরকম মহৎ কাজ আয়োজন করলে দুনিয়া এবং আখিরাত নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট