1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

  • সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৪৩ পঠিত

চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব-২৫ আজ সকাল ১১টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচি ও অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সবার সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে অনুষ্টান উদ্বোধন হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্টানের শুভসূচনা করা হয়। পূর্ণমিলনী উদযাপন পরিষদ ২৫ এর আহবায়ক আয়কর আইনজীবী অরবিন্দু চৌধুরীর সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের মোঃ শওকত আলী ও কে,এম, শাহজাহান এর যৌথ সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব এস,এম নোমানুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী , বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব ওমর আলী, প্রাক্তন ছাত্র প্রবীণ রাজনীতিবিদ জনাব ইউসুফ খান, সাংবাদিক ও লেখক রাজনৈতিক বিশ্লেষক হাসানুর জামান বাবু, সাতকানিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আবু মোহাম্মদ হাবিবুল্লাহ পিপলু, এস এস সি ৯২ পটিয়ার সমন্বয়ক আনোয়ার হোসেন, এস এস সি ৯২ রাউজানের সমন্বয়ক হারুনুর রশীদ, বায়েজিদ থানার সমন্বয়ক আবদুল হামিদ নয়ন,শিক্ষক মোঃ কমর উদ্দিন, দৈনিক পূর্বকোন নিজস্ব প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, স্মৃতি চারন করেন উক্তবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উদযাপন পরিষদ এর সদস্য সচিব মাষ্টার মোহাম্মদ সেলিম, যুগ্ম আহবায়ক যথাক্রমে এ,এস,এম মহিউদ্দিন, শেখ আহমদ, বেলাল হোসেন, তিমির ধর , অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, ইদ্রিস খান কপিল, জাহাঙ্গীর আলম, প্রবাসী নান্টু রন্জন নাথ ও আজাদ সরওয়ার বাবুল।অনুষ্টানে সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধক গান ও আধুনিক বাংলা গান পরিবেশন করেন এটি এন বাংলার নিয়মিত শিল্পী পিংকী দাশ, রাঙমাটি বেতারের নিয়মিত শিল্পী শ্রীমতি গীতা দেবী ও উক্ত বিদ্যালয়ের ৯২ ব্যাচের ছাত্রদের ছেলেমেয়েরা। উন্মুক্ত পরিবেশনা কোরআন তেলাওয়াত, গাীতাপাঠ, নাত, ছড়া, কবিতা ও দেশাত্নবোধক গানে ১৯৯২ ব্যচের ছাত্রদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। সভায় উক্ত বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের একটি ফাউন্ডেশনের ঘোষণা দেওয়া হয়। সবশেষে পুরস্কার বিতরন, রেফেল ড্র এবং ১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের ফটোসেশান এর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান এর সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট