1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার

পশ্চিম গুজরার সর্বজনীন শ্রী শ্রী জগন্নাথ ধামে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

  • সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৪৩ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরায় অবস্থিত সর্বজনীন শ্রী শ্রী জগন্নাথ ধামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শুভ রথযাত্রা-২০২৫।
দুই দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে হাজারো ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা সভা ও অন্নপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।

আয়োজনের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও শ্রী শ্রী জগন্নাথ দেবের ঊষারতির মধ্য দিয়ে। এরপর দিনব্যাপী চলে নিত্য পূজা, ভোগারতি কীর্তন, তুলসী আরতি, সন্ধ্যারতি ও মঙ্গলারতি। ভক্তদের অংশগ্রহণে পরিবেশিত হয় হরিনাম সংকীর্তন ও রাজভোগ নিবেদন।

উৎসবের প্রথম দিন, ২৬ জুন সকালে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন রুবেল শীল। সন্ধ্যায় তুলসী আরতি ও সন্ধ্যারতি পরিবেশন করেন সজীব গৌর দাস ও তাঁর দল।

২৭ জুন সকাল ১০টায় হরিনাম সংকীর্তন পরিবেশন করেন পল্লব আচার্য ও তাঁর দল। পূজার পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন রঞ্জন ভট্টাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুবেল শীল। আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সহ-সভাপতি রানা ভট্টাচার্য, বিজয় দে ও বিকাশ শীল; সাধারণ সম্পাদক শ্যামল শীল; সহ-সাধারণ সম্পাদক সাগর দে, জেকসন দত্ত; অর্থ সম্পাদক বিজয় দে; সহ-অর্থ সম্পাদক অমিশা শীল; সাংগঠনিক সম্পাদক টিটু শীল; সদস্য অন্তু শীল, জেভি দত্ত, আশিক দে ও উত্তম শীলসহ আরও অনেকে।

স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ভক্ত নারী-পুরুষ এই ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভের আশায় একত্রিত হন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ জুলাই, শনিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট