1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা অনুষ্ঠিত

পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডের মাস্ক এন্টারপ্রাইজে হামলা

  • সময় শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৫২১ পঠিত

ইসমাইল ইমনঃ
আলিকো ইন্সুরেন্সের এক স্হানীয় কর্মকর্তার অতর্কিত হামলার শিকার হয় পশ্চিম বাকলিয়া ওয়াপদা সংলগ্ন সৈয়দ শাহ রোডের মাস্ক এন্টারপ্রাইজের ম্যানজার মোঃ করিম।
দোকানের সিসি টিভি ফুটেজ ও আশে পাশের স্হানীয়দের সুত্রে হামলার শিকার করিমের ভাষ্যমতে জানা যায় ৬ মে, বৃহস্পতিবার বিকেল ৩:৫৫ মিনিটের দিকে আনোয়ারা উপজেলার আব্দুর রহিম,আলিকো ইন্সুরেন্সে কর্মকর্তা দীর্ঘদিন উক্ত এলাকায় বসবাসের সুবাদে স্হানীয় প্রভাবশালীদের দাপটে দোকানে বকেয়া টাকা চাওয়ার ব্যাপারকে ইস্যু করে অতর্কিত মাস্ক এন্টারপ্রাইজের ম্যানেজারের উপর হামলা চালায় যা সিসি টিভি ফুটেজে দৃশ্য মান। এই ব্যাপারে হামলার শিকার মোঃ করিমের নিকট জানতে চাইলে তিনি জানান দীর্ঘদিনের বকেয়া টাকার জন্য তাগাদা দেয়ার কারনে এই ঘটনার সুত্রপাত।
এই ব্যাপারে বাকলিয়া থানায় হামলার শিকার মোঃ করিম অভিযোগ জানালে, থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজ দেখে, স্হানীয় আশে পাশের লোকদের সাথে কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক
স্হানীয় এলাকার ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়াদের অভিযোগে জানা যায় সন্ধ্যা হলেই এই সব এলাকায় বিশেষ করে সৈয়দ শাহ রোড, রসুলবাগ খাল পাড়,বলাকা,শান্তি নগর এলাকার অলি গলিতে স্হানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় লালিত পালিত কিশোর গ্যাং,ইয়াবা সেবীদের আড্ডা, পথচারী ও স্হানীয় দোকানদারদের হেনস্থায় জন জীবন অতিষ্ঠ। প্রশাসনকে জানানো হলে এই ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিলেও কিছু দিন নীরব থাকলেও পুনরায় ওরা মাথাচাড়া দিয়ে ওঠে। এই ব্যাপারে স্হানীয় দোকানদার ও পথচারীরা অতিষ্ঠ হয়ে স্হানীয় জন প্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। রীতিমত প্রশাসনের টহল ব্যবস্থা জোরদারের দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট