1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

পেছালো রাকসু নির্বাচন, অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।

  • সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সভায় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনোভাবেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল নয়।

কারণ হিসেবে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সেজন্য উপরোক্ত বিবেচনায়, নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর আগে, রাকসু নির্বাচনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ৪টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ। প্রার্থীরা জানান, প্রায় ৬০ শতাংশ ভোটার বাড়ি চলে গেছে এবং ক্যাম্পাসে ভোটের পরিবেশ নেই।

পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, দাবি করেন প্রার্থীদের একাংশ। এ ছাড়াও, দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন করার দাবি জানায় ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রার্থীদের এসব দাবির পর, নির্বাচনের বিষয়ে জরুরি বৈঠক বসে রাকসু নির্বাচন কমিশন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট