1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩১৭ পঠিত

 

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আজ ৪ তারিখ শুক্রবার আয়োজন করা হয়েছে “আনন্দলোকে মঙ্গলালোকে” শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত ও সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কথামালায় সাজানো এই আয়োজনে অংশগ্রহণ করে পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

প্রত্যেয়ের সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক মনজুর আহম্মেদ, প্রমোদ দাশ, সমীর দাশ, শিবু মল্লিক, চিত্রশিল্পী ও প্রশিক্ষক হামেদ হাসান।

অতিথিরা বলেন, আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন সাংস্কৃতিক কর্মীদের আলোর পথ দেখাবে। নতুন সংগঠক ও শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয়ের নিয়মিত আয়োজন আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে পটিয়ার প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীরা তাদের একক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এই সাংস্কৃতিক আড্ডা পটিয়ার তথা তৃণমূলের সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারে ভূমিকা পালন করবে।
আনন্দলোকে মঙ্গলালোকে অনুষ্ঠানের চতুর্থ পর্বে পটিয়ার বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। এতে আবৃত্তি পরিবেশন করেন পারমিতা বড়ুয়া, তানভিন জানান তানহা, দিব্য কুমার চক্রবর্তী, আয়শা ছিদ্দিকা ঈশা, সাইফা ছিদ্দিকা সোয়াদ, আফিয়া মুবাশ্বিরা, মোক্তাদির গনি, জান্নাতুল আদন, সৃষ্টি চক্রবর্তী, মোরশেদ আলম ও অন্তরা বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন অর্পা দে ও অমি ভট্টাচার্য্য। সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মনজুর আহমেদ, প্রমোদ দাশ, সৌমির দে, শিবু মল্লিক, অনির্বাণ পালিত, ইতু ভট্টাচার্য্য, দোলা দে, সৃষ্টি চক্রবর্তী,অন্তরা বড়ুয়া,মৃত্তিকা বড়ুয়া ও রাজদ্বীপ চৌধুরী। পুরো আয়োজনে তবলায় ছিলেন দেবজিৎ পাল ও প্রমিত দাশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট