1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১২ পর্ব তম অনুষ্ঠিত  ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন রাজপথের লড়াই বনাম ড্রয়িংরুমের আধিপত্য: ত্যাগী কর্মীদের অস্তিত্বের সংকট ও সমসাময়িক বাস্তবতা — প্রফেসর ড. আসিফ মিজান অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা

প্রিয় বীর চট্রলাবাসী আমরা কেনো এই হাসপাতাল চাই না? নেছার আহমেদ খান

  • সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬০ পঠিত

চট্টগ্রাম ফুসফুসখ্যাত সিআরবি অপার প্রাকৃতিক সৌন্দর্যের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। প্রাকৃতিক ও সাংস্কৃতিক এক বৈচিত্র্যময় পরিবেশগত বলয় গড়ে উঠেছে এই সিআরবিকে ঘিরে। একদিকে বছরের পর বছর ধরে এখানে বেড়ে উঠেছে শতবর্ষী অসংখ্য বৃক্ষ ও বৈচিত্র্যময় নানা প্রজাতির উদ্ভিব। অন্য দিকে প্রতি বর্ষবরণ সহ নানা সামাজিক সাংস্কৃতিক উৎসব গুলো কেন্দ্র স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই সিআরবি। সিআরবি আমাদের নির্মল শ্বাস নেওয়ার শেষ আশ্রয় স্থল। প্রতিদিন অসংখ্য নানান শ্রেণীর মানুষ এই সিআরবিতে হাটতে আসে। তাদের অবসর কাঠায়, কিশোর তরুণরা সিআরবির এই খোলা জায়গা গুলোতে বিকেলবেলায় খেলাধূলা করে। অথচ এ-ই এলাকায় রেল কর্তৃপক্ষ ইউনাইটেড গ্রুপের সাথে পিপিপির অধীনে ৫০০ শসার একটি বেসরকারি হাসপাতাল ও ১০০ শয্যার একটি মেডিকেল কলেজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে চট্টগ্রামের বিভিন্ন মহলের মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে রাস্তায় নামছে তাদের মতামত জানান দিচ্ছে। আমরা চট্টগ্রামবাসী কেন হাসপাতাল চাইনা? সিআরবি কে কেন্দ্র করে যে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি পুরোপুরিভাবে একটি বেসরকারি হাসপাতাল। বেসরকারি হাসপাতালে চিকিৎসার যেই ব্যয়, তা বহনের শর্ত আমাদের নগর সাধারণ মানুষের নেই, এ-ই টা মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে ফলে সাধারণ মানুষের চিকিৎসার জন্য খুব বেশি সুযোগ ও প্রাপ্তি এখানে নেই। আমরা চট্টগ্রাম হাসপাতাল হোক এর বিরুদ্ধে না। হাসপাতাল নির্মাণ হোক চাই। চট্টগ্রামে অনেক জায়গায় আছে সেখানে হাসপাতাল হোক। কিন্তু অন্ধকারে অপশক্তি গ্রাস করে নিতে চাইছে চট্টগ্রামের ফুসফুস খ্যাত নষ্ট করে সিআরবি হাসপাতাল নির্মাণ নিয়ে চলছে নানা ষড়যন্ত্র। হাসপাতাল নয়, রক্ষা হোক প্রাক প্রকৃতি।

সিআরবি বাঁচাও
প্রাণের সবুজ কাছে থাক
হাসপাতাল দূরে যাক।
চট্টগ্রামবাসীর জয় হোক
সিআরবি রক্ষার আন্দোলন সফল হোক
লেখকঃ সমাজকর্মী

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট