
“এসো স্বপ্ন দেখি, সুন্দর পৃথিবী গড়ি”—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের ফলমন্ডি মোড়স্থ দ্বীপ রেস্টুরেন্টে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘হৃদয়ের ডাক’-এর উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের সম্মানে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল। বৃহস্পতিবার (৫ মার্চ) আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নেয় নগরীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল ইসলাম কচি। তিনি তার বক্তব্যে বলেন, মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘হৃদয়ের ডাক’-এর মতো সংগঠনগুলো তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করছে, যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম সোহেল। তিনি বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেয়।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ আলীসহ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, মুহাম্মদ বরকত উল্লাহ খান, মোহাম্মদ আলী, আলাউদ্দিন আরাফাত এবং ওসমান হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আর এস এম নিজাম উদ্দীন। সমাপনী বক্তব্যে তিনি বলেন,
“হৃদয়ের ডাক আপনাদের সবার সংগঠন। আমরা শুধু স্বপ্ন দেখি না, সবাইকে সঙ্গে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি। মাদ্রাসার এই প্রিয় মুখগুলোই আগামীর সুন্দর ও মানবিক সমাজ গঠনের শক্তি।”
সংগঠনের পরিচালক মোঃ আনিছুর রহমান ও সৈয়দ মোহাম্মদ মুন্না-এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এতে সংগঠনের কর্মী আব্দুল লতিফ সোহাগ, কাজী সাইমুন কাদের, মোঃ সবুজ হাওলাদার, মেহেদী হাসান আরমান, ইব্রাহিম লস্কর মেহেদী, মোঃ আল আমিন, মোঃ শাহজাহান, মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হেলাল উদ্দীন নোমান।
ইফতারের পূর্ব মুহূর্তে মাওলানা কারী ফয়জুর রহমান মুরাদ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার অনুষ্ঠিত হয়।
Leave a Reply