1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান বাঘাইছড়িতে তেলের জন্য মোটরসাইকেল চালকদের ভিড়, বাড়ছে উদ্বেগ আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৬ইং অনুষ্ঠিত। আদর্শনিষ্ঠ রাজনীতির সাহসী কণ্ঠস্বর: প্রয়াত জননেতা মাঈন উদ্দিন খাঁন বাদল -আলমগীর আলম। বার কাউন্সিল পরীক্ষায় সাফল্য, আজিমপুর গ্রামের গর্ব সারজিন জাহান মীরসরাইয়ে খাল পুনঃখননের মহাযজ্ঞ: কৃষি-অর্থনীতিতে আসছে কাঙ্ক্ষিত রূপান্তর—অর্থমন্ত্রীর আশাবাদ পটিয়া ভুমি অফিসের দালাল আটক: জেল হাজতে প্রেরণ গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি -মিল্টন বিকাশ দাশ আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন।

ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসন’র প্রতিবাদে সার্ক’র মানববন্ধন

  • সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৯৫ পঠিত

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গতকাল ২১ অক্টোবর ২০২৩ শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন (সিআইপি)’র সভাপতিত্বে ও আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শেখ সফিউল আজম, চসিক কাউন্সিলর হাসান মুরাদ চৌধুরী বিপ্লব, বিভাগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূঞাঁ রাসেল, সহ-সভাপতি ইউসুফ খান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, আবু বক্কর সিদ্দিকী, মোর্শেদ মন্টু, আসিবুর রহমান, নাছির উদ্দিন, মঞ্জুর আলম, সালমা বেগম, রোজী চৌধুরী, প্রমা তাহের, মোঃ আরিফ, শওকত ইকবাল, রক্সি জাহান, আলহাজ্ব কবির মোহাম্মদ, চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এস.এম ইকরাম হোসেন সোহেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জাতিগতভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার বাহিনীকে আমরা সমর্থন করি না। ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে আগ্রাসন চালাচ্ছে তা কখনোই মেনে নেওয়ার মতো নয়। আমেরিকাসহ যে দেশগুলো সারা বিশ্বে মানবতার বুলি আওড়ায় তারা আজ ইসরায়েলি বাহিনীর নৃশংসতাকে নির্লজ্জভাবে সমর্থন করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। মানববন্ধন শেষে এক মিছিল প্রেস ক্লাব হতে চেরাগী পাহাড় মোড় এসে শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট