1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

ফুলপুরে দাদীকে হত্যা ও নাতনিকে ধর্ষণের ঘটনায় ধর্ষক খুনি

  • সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ পঠিত

 

ময়মনসিংহের ফুলপুরে দাদীর সামনে নাতনিকে ধর্ষণের সময় দেখে চিৎকার দেওয়ার দাদীকে কুপিয়ে হত্যা ও শিশুটিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবুয়া রবি দাশ নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১অক্টোবর) রাত আনুমানিক তিনটার দিকে জেলার ভালুকা উপজেলার কাশর এলাকা হতে পুলিশ রবি দাশকে (৪০) আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত আবুয়া রবি দাশ স্থানীয় কাচ্চু রবি দাশের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, আমুয়াকান্দা বাজার এলাকার রবি দাশ বাড়ির ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন আবুয়া রবি দাশ। এ সময় ঘটনাটি দেখে প্রতিবাদ করলে ওই শিশুর দাদি ফুলবাশীকে কুপিয়ে আহত করেন আবুয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান-
, ‘এ ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে ফুলপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান পরিচালনা করে ভালুকার কাশর এলাকা থেকে আসামী আবুয়া রবিদাশকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট