1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার

  • সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ পঠিত

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

ফেনীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ, অনুমোদনবিহীন লেভেলিং এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিংয়ের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

অভিযানে ৮ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

র‍্যাব-৭ সূত্র জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ভোজ্যতেল বাজারজাত করে আসছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে নিম্নমানের তেল বাজারে সরবরাহের মাধ্যমে তারা ভোক্তাদের প্রতারিত করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফেনী সদর থানাধীন মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং ০৪ বিজিবির সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ‘ইসমাইল এন্ড সন্স’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানকালে ৮ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদ, লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিংয়ের সত্যতা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অবৈধ কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলে। ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ভেজাল ও অবৈধ খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট