1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

ফ্যানের সঙ্গে ঝুলছিল ইনজামুল, কাঁদছে পুরো পরিবার

  • সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩২৮ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

বোয়ালখালীতে নিজ শয়ন কক্ষ থেকে ইনজামুল হক বাবু (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করেছে।

নিহত ইনজামুল হক বাবু পোপাদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলী বাড়ির নুরুল হকের ছেলে। সে নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কপোরেশন কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। তারা তিন ভাই ও এক বোন।

নিহতের বড় ভাই এমদাদুল হক জানান, ইনজামুল হক বাবু গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে গিয়েছিলো। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমার মা জকিয়া বেগম এসি (এয়ার কন্ডিশনার) বন্ধ করার জন্য ডাকতে যান। অনেক ডাকাডাকি দরজা না খোলায় এবং তার সাড়া শব্দ না পেয়ে কুড়াল দিয়ে দরজার লক ভেঙে দেখি কক্ষে গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে বাবুর ঝুলন্ত মরদেহ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ইনজামুলের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট