1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায় পালিত শবে বরাত: হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম নগরীর ধর্ষণকারী জুয়েল দাশকে খুঁজছেন পুলিশ বোয়ালখালীতে শ্রীমন্তরাম মহাশ্মশানে শবস্নাগারের ছাদ ঢালাই চলমান নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে বান্দরবান নির্বাচনের ইশতেহারের সড়ক নিরাপত্তা উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা

ফ্যাসিবাদের উত্থান যেন আর না হয় তার বিপ্লব চলছে বললেন সাবেক বিচারপতি

  • সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জনগণের ভোটাধিকার আদায় করার জন্য, যারা চক্রান্ত করছে তাদের প্রতিহত করার জন্য খেলাধুলার মাধ্যমে ফিট থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই বিচারক আরও বলেন, ‘৫ আগস্ট এ ৩৬ দিন অভ্যুত্থান হয়েছে। বিপ্লব এরপরে শুরু হয়েছে। বিপ্লব করা দীর্ঘ মেয়াদী পরিবর্তন। জনগণের ভোটাধিকার আদায় করার পরিবেশ সৃষ্টি করার এবং  ফ্যাসিবাদের উত্থান যেন আর না হয় তার বিপ্লব চলছে। দেশকে নিয়ে ভেতরে বাইরে চক্রান্ত চলতেছে। আমাদের আবার হয়তো রাজপথে নামতে হতে পারে।’

এ ফাইনাল খেলার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ। বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবুর সভাপতিত্বে ও আমির হাসান জুয়েলের সঞ্চালনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য৷ সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী  বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মোজাফফর হাসান সিদ্দিকী তুহিন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, মো.সাজ্জাত হোসেন, ছাত্রদল নেতা আবদুস শুক্কুর রাজা, কৃষক দল নেতা মো.হারিস উদ্দিন,  বিএনপি নেতা জুলফিকার ইসলাম, মোজাম্মেল হক,  জাহাঙ্গীর আলম খোকন, কাজী কামাল ও জামাল উদ্দিন।

ফাইনাল খেলায় সেলিম ম্যানসন ফুটবল একাদশ  টাইব্রেকারে ৩:২ গোলে আলী রজা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন রেফারি মো. তুহিন ও সহকারী রেফারি দায়িত্ব পালন করেন মো. আরফাত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট