1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৭৮ পঠিত

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে এক অটোরিকশা চালককে হত্যা মামলার প্রধান আসামি মোঃ হানিফ (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ মার্চ) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন পিপুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, নিহত সালাউদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। আসামি হানিফের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত ১৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে সালাউদ্দিন স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গেলে সেখানে হানিফ তাকে গালিগালাজ করে। এ সময় সালাউদ্দিন প্রতিবাদ করলে হানিফ তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার তলপেটের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চন্দনাইশ থানায় হানিফকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২ ধারায় রুজু করা হয়।

পরবর্তীতে র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায় আত্মগোপনে রয়েছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট