1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

বগুড়ায় ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা : গ্রেফতার ৩

  • সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৬৫ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ায় ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকে বিয়ে করতে না পারায় মেয়ের বাবা রিক্সাচালক শাকিল আহমেদ (৪০) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে এই হত্যা কান্ডের ঘটনা ঘটায়। হত্যার অভিযোগে অভিযুক্ত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলেরসহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম ও মতিসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। জিতু চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে আনুমানিক ৪টি মামলা আছে।
শাকিল আহমেদ, শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজুর পুত্র। তিনি ঐ এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী তথ্য নিশ্চিত করেন। নিহতের স্বজনরা জানায়, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলেরসহ সাধারণ সম্পাদক জিতু বেশ কিছুদিন থেকে শাকিলের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় শাকিলের সাথে বিরোধের সৃষ্টি হয় জিতুর। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। তারই জের ধরে আজ শনিবার বেলা ১২ টায় শাকিলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করে। এক পর্যায়ে শাকিল তার বাড়ি থেকে সটকে করতোয়া তার বোনের বাড়িতে আশ্রয় নেয়। এদিকে জিতু তার দলবল নিয়ে দুপুরে শাকিলকে তার বোনের বাড়ি থেকে ধরে নিয়ে বেদম মারপিট করে নদীর ঘাটে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বিকেল সাড়ে ৫ টায় মৃত্যুর ঢলে পড়েন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, শাকিলের ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ে করতে চায় জিতু। কিন্তু শাকিল বিয়ে প্রত্যাখ্যান করায় তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। ওই দ্বন্দে¦র জের ধরে আজ বেলা ১২ টায় জিতু ৪ থেকে ৫ টি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন গিয়ে শাকিলকে তুলে এনে মারপিট করে। পরে তারা মুমূষু অবস্থায় শাকিলকে ছিনতাইকারী হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করেছিলো। পুলিশ ঘটনা বুঝতে পেরে তাদের জিম্মায় না নিয়ে, তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তির পর শাকিল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এঘটনায় জিতু ও মতিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট