1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান চন্দনাইশে গৃহবধূ মুক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে – এরশাদ উল্লাহ এমপি ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের শিক্ষা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। সীতাকুন্ডে অভিযানে জাল জব্দ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

  • সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৪ পঠিত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সোমবার(২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দামপাড়াস্থ জহুর আহমদ চৌধুরীর বাসভবনে সভাপতি আমিনুল হক বাবুর সভাপতিত্বে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ রাসেল ও আব্দুল হালিমের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বেলায়েত হোসেন, সহ-সভাপতি এড.সুনিল সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ গিয়াস উদ্দিন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর.আজিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর পুলক খাস্তগীর, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আসাদুজ্জামান খান, লায়ন মোঃ আবু ছালেহ্,  মিজানুর রহমান, আব্দুল নুর, সাইকা দোস্ত, মোঃ মুন্না, ছাত্র নেত্রী রক্সি, নিজাম উদ্দিন, ইমতিয়াজ আহমেদ, ছাত্রনেতা মুবিনুল হক, রবিউল আলম বাদন, তামজিদ কামরান প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনকে আরও বেগবান করা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন সুষ্ট ও সুন্দরভাবে উদযাপন করার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট