1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা বন্দর তৈয়্যবিয়া মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন শাহ আমানতে আরও ৪ ফ্লাইট সহ মোট ১০৯ টি ফ্লাইট বাতিল বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাসাস এর ইফতার মাহ‌ফি‌লে ভু‌মি ও পার্বত‌্য জেলা বিষয়ক মন্ত্রী ব‌্যা‌রিষ্টার মীর মোহাম্মদ হেলাল উ‌দ্দিন। কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা

বন্দর তৈয়্যবিয়া মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৬ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দিন

বন্দরথানাধীন হালিশহর মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬ খ্রি., ২৩ রমজান) মাদ্রাসার মিলনায়তন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক জনাব ইমাম হোসাইন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল-হারামাইন হজ্ব কাফেলার চেয়ারম্যান ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা আলহাজ মুহাম্মদ ইদ্রিস আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ ও পরিষদের উপদেষ্টা আলহাজ মুহাম্মদ বদিউল আলম রিজভী।

অনুষ্ঠানে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও পরিষদের উপদেষ্টা ড. মুহাম্মদ নুর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা গাউসিয়া কমিটি বাংলাদেশ এর আহ্বায়ক মো. মোজাহের সাহেব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মুহাম্মদ হানিফ সওদাগর এবং মুহাম্মদ মুসলিম, সদস্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বন্দর থানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রসার সাবেক উপাধ্যক্ষ ও কালুশাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আমিরী। এছাড়াও মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ছগীর আহমেদ আলকাদেরী, মাওলানা মুজিবুর রহমান আলকাদেরী, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা হাসান, মাওলানা এরফানুর রহমান, জনাব মুহাম্মদ হাসান স্যার এবং সাবেক শিক্ষক জনাব বদিউর রহমান ও মাওলানা আলাউদ্দিন।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাওলানা আহসান উল্লাহ ও মোহাম্মদ মূসা, সদস্য সচিব ইমরান আহমেদ, যুগ্ম সচিব আবদুল হালিম, সদস্য এম. এ. আল মামুন, মোহাম্মদ মিনহাজুল আবেদীন চৌধুরী, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ জুবায়ের হক এবং মুহাম্মদ ইফতাহুল ইসলাম,  মাওলানা মোখতার,মিজানুর রহমান, মো সিয়াম, মো. সারোয়ারসহ প্রমুখ।
অনুষ্ঠানটি বিভিন্ন অধিবেশনের সঞ্চালনা করেন মাওলানা আহসান উল্লাহ, মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম এবং জাওয়াদ আল মারুফ।

ইফতার মাহফিলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা তাদের বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং মাদ্রাসার উন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি  কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট