1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

বন্দুকের ছবিই কাল, ছাত্রলীগ নেতারা ধরা পুলিশি অভিযানে

  • সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯৫ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার শাকপুরা এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের মো. নুরুল আবছারের ছেলে গিয়াস উদ্দিন সাব্বির (৩১) ও ছনহরা ইউনিয়নের চাডারা গ্রামের মো. বছিরুল হক শাহিন (২৩)। সাব্বির পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং শাহিন পৌর ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, শাকপুরা মিলিটারিপুল এলাকায় রাত দেড়টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়িতে থাকা সাব্বিরের আচরণে সন্দেহ হলে তার মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ একনলা বন্দুকের ছবি দেখতে পায়। জিজ্ঞাসাবাদে শাহিন জানায়, বন্দুকটি বিক্রির জন্য ছবি তোলা হয়েছিল।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়া পৌরসভার আলোছায়া আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, তিনটি লেডবল গুলি, চারটি পিস্তলের গুলি, একটি লোহার পাত, দুটি ছুরি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি আরও জানান, অস্ত্রসহ গ্রেপ্তারদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বোয়ালখালী থানা পুলিশ বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট