1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন

  • সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ পঠিত

পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ-১৪৩২ বঙ্গাব্দ কর্তৃক প্রকাশিত বর্ষবরণ উৎসব স্মারক “রঙ্গীন বৈশাখ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ৭ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গেরিলা কমান্ডার ফজল আহমদ। আবৃত্তি শিল্পী নীহারিকা পাল এর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নজরুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল ইসলাম, বর্ষবরণ উৎসব এর সদস্য সচিব ডা. শাখাওয়াত হোসাইন হিরু, ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বর্ষবরণ উৎসবের শৈল্পিক নির্দেশক টিকলু দে। সফলভাবে বর্ষবরণ উৎসব ও উৎসব স্মারক প্রকাশনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বর্ষবরণ উৎসব এর সমন্বয়ক আবদুল্লাহ ফারুক রবি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী প্রমোদ দাশ, সুদীর আচার্য, চিত্রা দাশ, শিবু মল্লিক, চিত্রশিল্পী হামেদ হাসান, কামরুল ইসলাম, রাজন দে, নজরুল ইসলাম, ফাহিদুর রহমান ফয়সাল, জয় শীল, নৃত্যশিল্পী হৈমন্তী দে, মৌমিতা আচার্য সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট